নরসিংদী জেলা পুলিশের উদ্যেগে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২১খ্রিঃ রোজ শনিবার নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত নরসিংদী জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন- নরসিংদী জেলা পুলিশ সুপার- কাজী আশরাফুল আজীম, পিপিএম।
এ সময় নরসিংদী জেলা পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনার শুরুতেই যার আহবানে সারা দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো সেই মহামানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন । স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ বাহিনী। যে সকল পুলিশ সদস্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত। নরসিংদী জেলা পুলিশ এসব বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গের পাশে থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























