১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

রূপগঞ্জে জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানায় থাকা কাঁচামালসহ কারখানার সেট পুড়ে গেছে। এতে করে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছেন। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আধুরিয়া এলাকায় অবস্থিত ইউনিসফ সেনথেটিক লিমিটেড নামের জুতা তৈরির কারখানায় ঘটে এ অগ্নিকান্ডের ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, ইউনিসফ সেনথেটিক লিমিটেড নামের জুতা তৈরির কারখানার জুতার সোল তৈরির গোডাউনে ৪৫ জন শ্রমিক কাজ করছিলো। রাত ১১টার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিক শ্রমিকরা আগুনের স্থান ত্যাগ করেন। পরে আগুন শ্রমিক ও কর্তৃপক্ষসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এসময় আগুন ছড়িয়ে পাশের মাধবী এগ্রো খামারে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় আশ পাশের এলাকা গুলোতে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় খামারে থাকা দুইটি ছাগল মারা যায়। তবে, কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার ও মাধদবী ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে কারখানায় থাকা জুতা তৈরির কাঁচামালসহ সেট পুড়ে ছাই হয়ে গেছে। তবে, ব্যপক ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি কর্তৃপক্ষ।
ঘটনাস্থল পরিদর্শণ করেছেন, ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা, সহকারী পরিচালক আব্দুল হালিমসহ ফায়ার সার্ভিসের উধর্বতন কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের সোনারগাঁও জোনের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, সময় মতো আগুন নেভাতে না পারলে পার্শবর্তী কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। তবে, আগুনের সুত্রপাত এখনো বলা যাচ্ছেনা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রূপগঞ্জে জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত : ০৬:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১