০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত টাঙ্গাইলে ভারতীয় যোদ্ধারা

বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা টাঙ্গাইলের কালিহাতী এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ৩০ জন বীর সেনাসদস্য, এবং ৬জন চাকরিরত সেনাসদস্যরা পরিবারসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন।
সকালে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তারা শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আগমন করেন। এসময় ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইলের এরিয়া কমান্ডার জিওসি এবং অন্যান্য অফিসারবৃন্দ ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল ও ভারতীয় যোদ্ধাদের অভ্যর্থনা জানান। এ উপলক্ষ্যে স্মৃতিবিজড়িত স্থানে আলোচনা সভায় ১৯৭১ সালে সংঘটিত প্যারাড্রপিং অপারেশনের বর্ণনা শোনেন এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে অপারেশনের স্মৃতিচারণ করেন এই মুক্তিযোদ্ধারা। এসময় ঘাটাইলের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ ১৯ পদাতিক ডিভিশন ও মাটাইপ এরিয়ার ব্রিগেড কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকাটি পরিদর্শন শেষে তারা হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত টাঙ্গাইলে ভারতীয় যোদ্ধারা

প্রকাশিত : ০৭:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১