১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

কোটচাঁদপুরে আওয়ামীলীগের বণার্ঢ্য র‌্যালী

কোটচাঁদপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়। এ উপলক্ষে শনিবার ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চলের নেতৃত্বে আওয়ামীলীগ শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করে। বাদ্য যন্ত্রসহকারে এ র‌্যালীতে আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতা, কর্মী ও সমর্থক অংশ নেয়। র‌্যালীটি আদর্শ পাড়ার সনি আবাসিক হোটেলের সামনে থেকে বের হয়ে দীর্ঘ এ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে পুনঃরায় হোটেলটির সামনে এসে শেষ হয়। এখানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী. উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফর রহমান,পৌর আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক ফারজেল হোসেন মন্ডল ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কোটচাঁদপুরে আওয়ামীলীগের বণার্ঢ্য র‌্যালী

প্রকাশিত : ০১:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১