০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আফ্রিদি নয়, মিসবাহর চোখে সেরা আব্বাস

পাকিস্তান দলে এখন সেরা পেসার কে? সবার আগে আসবে শাহীন শাহ আফ্রিদির নাম। ম্যাচ জেতানো পারফরম্যান্সে হাসান আলিও পিছিয়ে থাকবেন না। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ উল হকের চোখে দেশসেরা পেসার অন্য একজন, তিনি মোহাম্মদ আব্বাস।

আব্বাস পাকিস্তানের টেস্ট দলে নিয়মিত মুখই ছিলেন। কিন্তু চলতি বছর ওয়েস্ট সফরের পর আর তাকে খেলার সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। দুই টেস্টের সিরিজটিতে ২৬ গড়ে ৬ উইকেট পেয়েছিলেন আব্বাস।

শাহীন আফ্রিদি-হাসান আলি নয়, মিসবাহর চোখে সেরা অন্য এক পেসার

তবে টেস্টে তার রেকর্ড ঈর্ষণীয়। ৩১ বছর বয়সী পেসার ২৫ টেস্টে নিয়েছেন ৯০ উইকেট। তাকে প্রশংসায় ভাসিয়ে মিসবাহ ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’র সঙ্গে আলাপে বলেন, ‘কোনো বোলারই (পাকিস্তানে) মোহাম্মদ আব্বাসের চেয়ে ভালো নয়।’

আব্বাস বর্তমানে পাকিস্তানের ঘরোয়া কায়েদ-ই-আজম ট্রফিতে সাউদার্ন পাঞ্জাবের হয়ে খেলছেন। যেখানে ৪ ম্যাচে এখন পর্যন্ত ৭ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

আফ্রিদি নয়, মিসবাহর চোখে সেরা আব্বাস

প্রকাশিত : ০৩:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১