০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ওমিক্রনে আক্রান্ত ২ নারী ক্রিকেটার সুস্থ

বিশ্বকাপে প্রথমবার নাম লেখানোর আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি বাংলাদেশ নারী দলের। ১ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে তাঁরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এরপর পরীক্ষায় দুজন কভিড পজিটিভ হন, সেটাও করোনার নতুন ধরন ওমিক্রন। গতকাল তাঁদের জন্য সুখবরই দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রমণ) অধ্যাপক নাজমুল ইসলাম।

ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ হয়ে উঠেছেন এবং শিগগিরই বাড়ি ফিরতে পারবেন তাঁরা। গতকাল কভিড টেস্ট হয়েছে ওই দুই নারী ক্রিকেটারের। আইইডিসিআরের নির্ভরযোগ একটি সূত্র জানিয়েছে, দুজনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

একই ইঙ্গিত স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলামের, ‘আমাদের নারী ক্রিকেটাররা যাঁরা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা একেবারেই সুস্থ। তাঁদের কোয়ারেন্টিন শেষ পর্যায়ে। সব পরীক্ষা-নিরীক্ষার ফল পেলে তাঁদের দ্রুত নিজ নিজ বাসগৃহে ফিরে যাওয়ার অনুমতি দিতে পারি।’ বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, রিপোর্ট নেগেটিভ হলে তাঁদের বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ওমিক্রনে আক্রান্ত ২ নারী ক্রিকেটার সুস্থ

প্রকাশিত : ০৩:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১