১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

রাতে মাঠে নামছে মেসির পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি তাদের ১৯তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ লরিয়েন্ট। বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

লিগ ওয়ানে দুর্দান্ত খেলছে পিএসজি। এখন পর্যন্ত ১৮ ম্যাচ খেলে ১৪টিতেই জয় পেয়েছে তারা। হেরেছে মাত্র একটিতে, বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এমবাপ্পে-মেসির দল।

অন্যদিকে, পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে লরিয়েন্ট। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৯তম স্থানে রয়েছে তারা। ফরাসি কাপের ম্যাচে না খেললেও আজকের ম্যাচে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সতীর্থদের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে সপ্তম ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

রাতে মাঠে নামছে মেসির পিএসজি

প্রকাশিত : ০৪:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১