০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধ ভারতীয় মোবাইল উদ্ধার, আটক-২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় গত বুধবার (২২ ডিসেম্বর) সকালে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ এর একটি দল। উক্ত অভিযানে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় মোবাইল চোরাচালানের সাথে জড়িত থাকার কারনে মোঃ হৃদয় (২৯), মোঃ ইউনুস ফকির (৩৫) নামে ২ জন কে হাতে নাতে আটক করে।এ সময় তাদের হেফাজতে থাকা ভারতীয় রেডমি ব্র্যান্ডের ১০৭টি মোবাইল এবং অবৈধভাবে ভারতীয় মোবাইল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

অনুসন্ধানে জানা যায়,আসামী মোঃ হৃদয় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার মৃত মোক্তার হোসেন এর ছেলে এবং অপর আসামী মোঃ ইউনুস ফকির বরিশাল জেলার উজিরপুর থানাধীন কাজিরা এলাকার কাশেম আলী ফকিরের ছেলে। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত হতে চোরাই পথে অভিনব কায়দায় ভারতীয় মোবাইল পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে অবৈধ ভারতীয় মোবাইল উদ্ধার, আটক-২

প্রকাশিত : ০৪:১০:০২ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১