০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

  • পঞ্চগড়
  • প্রকাশিত : ০৩:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • 69

পঞ্চগড় সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ছেলে রেজাউল করিম (৪০) ও বাবা মমির উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার অমরাখানা ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত মমির উদ্দিন সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দক্ষিণ মিঠাপুকুর এলাকার মো. কাচুর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং অপর নিহত রেজাউল করিম মমির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় থেকে রেজাউল করিম তার বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে তেঁতুলিয়া যাওয়ার সময় সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রেজাউল করিম মারা যান। পরে স্থানীয়রা দ্রুত তার বাবা মমির উদ্দিনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হোমায়রা তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান ট্রাকের চাপায় বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও চালকের সহকারী পালাতক রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশিত : ০৩:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১