০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মাকে হত্যার ২০ মাস পর ছেলে আটক

সিরাজগঞ্জের সদর উপজেলায় ২০ মাস আগে মাকে গলাকেটে হত্যার পর অবশেষে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়েছে নাহিদ ইমরান নিয়ন (৩৬) নামে এক যুবক।

নাহিদ ইমরান সিরাজগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে।

২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মুজিব সড়কের নিজ বাড়ী থেকে রাশিদা খানম (৬৫) নামে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের ছেলে নাহিদ ইমরান নিয়ন পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে নাসির ইমরান নিশাদ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে ২০২০ সালের ১২ জুলাই মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের পর গতকাল ২২ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে নিয়নকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের মাকে হত্যার দায় স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভিক্টোরিয়া কলেজকে দুইটি বাস দেওয়ার ঘোষণা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী- জাকারিয়া তাহের সুমন

মাকে হত্যার ২০ মাস পর ছেলে আটক

প্রকাশিত : ০৭:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১