নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া আক্তার (২৩) নামে এক নারীকে গলাকেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত শাহপরান রুবেলকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১’র একটি অভিযানিক দল।
শুক্রবার (২৪) ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।
গ্রেফতারকৃত শাহপরাণ রুবেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকার মোঃ আবুল খায়েরের ছেলে।
র্যাব-১১’র অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, গ্রেফতারকৃত শাহপরাণ রুবেল র্যাবের নিকট প্রাথমিক ভাবে হত্যার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক জানান, গত (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের নতুন আইলপাড়ার মোঃ শফিকুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া তানিয়াকে তার বাসায় ধর্ষণের চেষ্টা করে। এসময় তানিয়া একটি ছুরি নিয়ে নিজেকে আত্ম রক্ষা করতে বাসা থেকে দৌড়ে বাচার চেষ্টা করে। এসময় পেছন দিকে থেকে জাপটে ধরে ঐ ছুরি দিয়ে প্রথমে তানিয়ার পেটে উপুর্যুপরি আঘাত করার পর তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় শাহপরান রুবেল। নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। সে তার দুই বোনকে নিয়ে একই থাকতো।
এছাড়া আসামী রুবেলের একাধিক স্ত্রী ছিল এবং পরনারীতে আসক্ত ছিলেন। সে পূর্বে তানিয়ার পিতার নিকট তানিয়াকে বিবাহের প্রস্তাব দেয় যা ভিকটিম তানিয়ার বাবা প্রত্যাখান করে। এরপরও সে মাঝে মধ্যেই ভিকটিম তানিয়াকে উত্যক্ত করে আসছিল।
বিজনেস বাংলাদেশ/ এ আর























