০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রমিক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে এক শ্রমিককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে

সকালে ফতেহপুর ইউনিয়নের পারদিঘী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর নাম অনিক (১৯)। তিনি গ্লাস ফ্যাক্টরি শ্রমিক হিসেবে কাজ করতো বলে র‌্যাব জানায়।

আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় অনিক ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ছাত্রীটি ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে অনিক পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ওই ছাত্রীর মা বাদি হয়ে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই সাথে র‌্যাব অফিসেও লিখিত অভিযোগ দেয়া হয়। পরে র‌্যাব অভিযুবকে গ্রেফতারে অভিযান পরিচালনা শুরু করে। এদিকে অনিক বিভিন্ন সময় অবস্থান পরিবর্তন করতে থাকে। এক পর্যায়ে খালার বাড়ী উপজেলার পারদিঘী গ্রামে তালাবদ্ধ একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রমিক আটক

প্রকাশিত : ০৫:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১