০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

দগ্ধদের চিকিৎসা দিতে বরিশালে ৭ চিকিৎসক

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে মেডিক্যাল টিমের ৭ সদস্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে এসে পৌঁছেছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

তিনি জানান, ওই ৭ চিকিৎসক রাতেই বরিশালে এসে পৌঁছেছেন এবং হাসপাতালে রোগীদের সেবা প্রদান কার্যক্রমও শুরু করেছেন।

গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শুক্রবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

দগ্ধদের চিকিৎসা দিতে বরিশালে ৭ চিকিৎসক

প্রকাশিত : ১২:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১