০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

চাকা ফেটে দুই ট্রাকের সংঘর্ষে আগুন

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কালিহাতী উপজেলার ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছলে সিমেন্ট ভর্তি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তখনই আগুন লেগে যায় একটি ট্রাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে একটি ট্রাকের চালক আটকা পড়ে। তার শরীরের অধিকাংশ আগুনে ঝলসে গেছে।
এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় দুই জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাকা ফেটে দুই ট্রাকের সংঘর্ষে আগুন

প্রকাশিত : ১২:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১