০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ঝিনাইদহে নৌকার ভরাডুবি ১৫টির মধ্যে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

ঝিনাইদহের ১৫টি ইউনিয়নে নৌকার বেশির ভাগ প্রার্থীর পরাজয় ঘটেছে। বেসরকারী ফলাফলে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী ও ৫টিতে নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচনে সাধুহাটী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, মধুহাটী ইউনিয়নে আলতাফ হোসেন, সাগান্না ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক (নৌকা), হলিধানী ইউনিয়নে এডভোকেট এনামুল হক নিলু, কুমড়াবাড়িয়া ইউনিয়নে সিরাজুল করিম, গান্না ইউনিয়নে আতিকুল হাসান মাসুম (নৌকা), মহারাজপুর ইউনিয়নে খুরশিদ আলম, পোড়াহাটী ইউনিয়নে শহিদুল ইসলাম হিরণ (নৌকা), হরিশংকরপুর ইউনিয়নে ফারুকুজ্জামান ফরিদ, পদ্মাকর ইউনিয়নে বিকাশ বিশ্বাস, দোগাচী ইউনিয়নে গোলাম কিবরিয়া কাজল, ফুরসন্দি ইউনিয়নে শিকদার শহিদুল ইসলাম (নৌকা), ঘোরশাল ইউনিয়নে পারভেজ মাসুদ লিল্টন (নৌকা), কালীচরণপুর ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন ও নলডাঙ্গা ইউনিয়নে সাইফুল আলম খান রিপন বেসরকারী ভাবে নির্বাচিত হন। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থানে ছিল। ভোট কেন্দ্রে কোন রকম হঠকারিতা ও অনিয়ম রোধে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। গোয়েন্দা দিয়ে জরিপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক শুক্রবার বিকালে জানান, নির্বাচনে চেয়ারম্যানের ১৫টি পদে ৭২ জন, সাধারণ সদস্যের ১৩৫ পদে ৪৯৫ জন ও সংরক্ষিত মহিলা আসনের ৪৫টি পদের বিপরীতে ১৪৮ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। ১৫টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ছিল ১৪৮টি। স্থায়ী ও অস্থায়ী মিলে মোট ৮১০টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়। ১৫টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছে দুই লাখ ৫৩ হাজার ৫০০। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৬৮৮ ও মহিলা ভোটার ১ লাখ ২৫ হাজার ৮১২ জন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

ঝিনাইদহে নৌকার ভরাডুবি ১৫টির মধ্যে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

প্রকাশিত : ০৫:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১