০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

ঘোড়াঘাটে ট্রাকের সাথে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত-২

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সাথে ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার সহ দুজন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোর ৩টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহিমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক হলেন, আক্তার হোসেন (৩৮)। তিনি গাজীপুরের কালিয়াকৈরের দেলোয়ার হোসেনের ছেলে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, ঘনকুয়াশার কারণে বিরাহিমপুর এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোরবেলা দিনাজপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঘরের আসবাবপত্র বোঝাই অপর আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনা স্থলেই ধাক্কা দেওয়া ট্রাকের চালক নিহত হয়। ট্রাকটিতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত এক ব্যক্তি তার বাড়ীর মালামাল নিয়ে যাচ্ছিলেন।

পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা এসে নিহত ড্রাইভারের মরাদেহ এবং আহত অবস্থায় থাকা ট্রাকের হেলপার এবং ট্রাকে থাকা মালামালের মালিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত দুজনের মধ্যে হাজী দানেশে কর্মরত ব্যক্তির অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইইডি)করা হয়েছে । নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

ঘোড়াঘাটে ট্রাকের সাথে ট্রাকের ধাক্কায় চালক নিহত, আহত-২

প্রকাশিত : ০৩:০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১