০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচন, প্রতীক বরাদ্দের পর প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) শূন্য আসনের উপ-নির্বাচন জমে উঠেছে। প্রতীক বরাদ্দের পর প্রচারণার মাধ্যমে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। বিজয়ী হতে দিচ্ছেন নানা প্রতিশ্রæতি। অপর দিকে সৎ যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন ভোটাররা।
মঙ্গলবার (২৮ ডিসেম্ব) বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও টাঙ্গাইল-৭ আসনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী প্রতীক বরাদ্দ দেন। আওয়ামী লীগ মনোনীত খান আহমেদ শুভ পেয়েছেন নৌকা প্রতীক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী পেয়েছেন হাতুড়ি, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির পেয়েছেন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু পেয়েছেন মটরগাড়ি ও বাংলাদেশ কংগ্রেসের রূপা রায় চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।
জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছি। এখন পর্যন্ত ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আওয়ামী লীগ মনোনীত খান আহমেদ শুভ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞ। গ্রান্ডার হওয়ার কারণে গত ২০ ডিসেম্বর টাঙ্গাইল-৭ আসনের রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী আমার মনোনয়ন বাতিল করেছিলেন। প্রধান নির্বাচন কর্মকর্তার নিকট আপিল করে তা ফিরে পেয়েছি। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মির্জাপুরের মানুষ নৌকা ভোট দিবেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে মির্জাপুর আসন গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার। আগামী ১৬ জানুয়ারি ১২১টি কেন্দ্রের ৭৫৬টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, ভোট উপলক্ষে নির্বাচন পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিচার বিভাগীয় দুই জনকে তদন্ত কমিটির দায়িত্ব দিয়েছে ইসি। টাঙ্গাইল জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সুরুজ সরকার এবং সহকারী জজ বেগম দোলন বিশ্বাসকে মির্জাপুরের তদন্ত কমিটির দায়িত্ব দিয়েছে ইসি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচন, প্রতীক বরাদ্দের পর প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত

প্রকাশিত : ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১