০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

রূপগঞ্জে এসএসসি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

  • রূপগঞ্জ
  • প্রকাশিত : ০৬:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • 77

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় ৭০ থেকে ৫০% সিলেবাস কমিয়ে ৩টি বিষয়ে পরিক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া ফ্লাইওভার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন করা হয়। এসময় শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে স্কুলের শিক্ষকরা তাদের দাবি শিক্ষামন্ত্রণালয়ে জানানো হবে বলে আশাস দিলে শিক্ষার্থীরা অবস্থান থেকে সড়ে আসেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীরা রোবট নয় মানুষ গত বছরে করোনার কারণে ঠিকমত ক্লাস করানো হয়নি বা করতে পারিনি। এখন যদি সব বিষয়ে পরিক্ষা নেওয়া হয় আমরা কিভাবে পারবো। তাই আমরা ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ৩ বিষয়ে ও হাফ সিলেবাসে পরিক্ষা নেওয়ার দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে।

এবিষয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুলের সভাপতি আব্দুল আউয়াল বলেন, শিক্ষার্থীদের এ দাবিকে আমিও সমর্থন করি। তাদের দাবি যুক্তিক, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাই। শিক্ষার্থীদের দিকে তাকিয়ে যেন দাবি মেনে নেয়া হয়।

তিনি আরো বলেন, গতবছর করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা ঠিকমত ক্লাস করতে পারেনি। অনলাইনে ক্লাস করানো হয়েছে, তাই তারা পিছিয়ে রয়েছে, তাদের দিকে তাকিয়ে দাবি মানা উচিত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

রূপগঞ্জে এসএসসি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত : ০৬:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১