০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মহিপুরে জেলেদের জালে ১০মন ওজনের শাপলাপাতা মাছ

মহিপুরে এক জেলের জালে ধরা পড়েছে ১০ মন ওজনের বিরল প্রজাতির শাপলাপাতা মাছ। বুধবার দুপুরের দিকে এ মাছটি আলীপুরের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসে জেলেরা। এসময় স্থানীয় উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখার জন্য ভীড় জমায়।

স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, চট্রগ্রামের বাশখালির একটি নাম বিহীন ট্রলার ওই মাছটিকে নিয়ে আসে। পরে স্থানীয় মহেষখালী ফিসের মালিক ইউসুফ কোম্পানি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা গনমাধ্যমকে জানায়, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্নরূপে অবৈধ। এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মহিপুরে জেলেদের জালে ১০মন ওজনের শাপলাপাতা মাছ

প্রকাশিত : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১