৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ৩দিন ব্যাপী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এসময় তিনি বলেন, আজকে আমরা কেন বই পড়তে চাই না। সবাই এখন ইংরেজিতে কথা বলে। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদেরকে বই পড়তে হবে। কারণ ইন্টারনেটে পড়ার চেয়ে প্রিন্টিং বইপড়া বেশি গুরুত্বপূর্ণ। বই না পড়লে কেউ পরিপূর্ণ শিক্ষিত হতে পারে না। আর পরিপূর্ণ শিক্ষিত না হয়ে উঠলে পাসের কোনো অর্থ নেই।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখন কবি জয়দুল হোসেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সভাপতি রিয়াজ উদ্দিন জামি, বিশিষ্ট নাট্যাকার সাংবাদিক মঞ্জুরুল আলম সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, এসময় অথিতিরা সকলে মিলে মেলার স্টল পরিদর্ষন করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















