০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত-৩

  • সাবরীন জেরীন
  • প্রকাশিত : ০৩:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • 87

মাদারীপুর খাগদী এলাকায় দিদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের সুমন শেখ (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিন যাত্রী। শুক্রবার (৩১ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ইজিবাইকের যাত্রী নিহত হওয়ার ঘটনায় ধাক্কা দেয়া বাসটিকে ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক করে বাসের যাত্রী নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় । খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভায়। এর আগে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি। অন্যদিকে মাদারীপুর শহর থেকে মোস্তফাপুর যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় ইজিবাইককে ধাক্কা দেয় বাস। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হয়। গুরুতর আহত তিনজনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত, আহত-৩

প্রকাশিত : ০৩:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১