০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

মহেশপুর সীমান্তে অভিযান, ফেনসিডিল ও গাজা জব্দ

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ২৭০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০০ গ্রাম গাজা ও অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মহেশপুর ৫৮ বিজিবি’র অধিনস্ত খোসালপুর বিওপির সদস্যরা টহল দেওয়া সময় মাদক চোরাকারবারী মোঃ তরিকুল ইসলাম (২০) কে গাজাসহ আটক করা হয়। তিনি মহেশপুরের শ্রঅপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। এদিকে রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার সিংনগর গ্রামের একটি আমবাগান মালিকবিহীন ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। একই দিন মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে মালিকবিহীন আরো ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মাঠ থেকে তিন বাংলাদেশী নাগরিক অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন।

আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার জিয়ানগর থানার কলারন গ্রামের মৃত সাত্তার গাজীর ছেলে মোঃ জসিম গাজী (৩২), মাদারীপুর জেলার রাজৈর থানার চাদপট্টি গ্রামের মৃত রহিম মাতব্বরের ছেলে আচ মোহাম্মদ (২৯) এবং চাদপুর জেলার মতলব উত্তর থানার পাচানী গ্রামের মৃত রমনী চন্দ্র দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (৩০)

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

মহেশপুর সীমান্তে অভিযান, ফেনসিডিল ও গাজা জব্দ

প্রকাশিত : ০৩:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১