লালপুরে ১৬ কেজি ওজনের পদ্মা নদী থেকে ধরা বাঘাইড় মাছ সাড়ে ১৭ হাজারে বিক্রি হয়েছে।
শুক্রবার পার্শবর্তি আলাইপুর এলাকা থেকে মাছটি বাবু নামের এক জেলে মাছটি বিক্রি করতে আসেন লালপুরে। বাজারের সততা মৎস ভান্ডারের মাছ ব্যবসায়ী আসিরুল ইসলাম ওই জেলের কাছ থেকে ১৭ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে বাবু জানান, পদ্মা নদীর ওই এলাকায় মাছটি তার জালে ধরা পড়ে। মাছটি পেয়ে এবং উক্ত দামে বিক্রি করতে পেরে সে খুব খুশি।
মাছ ব্যাবসায়ী আসিরুল ইসলাম জানান, স্থানীয় বাজারে পদ্মা নদীর এ ধরনের মাছের চাহিদা ভালো তাই তিনি মাছটি কিনে ১১শ টাকা কেজি দরে বিক্রি করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
লালপুরে ১৬ কেজি ওজনের পদ্মার বাঘাইড় ১৭ হাজারে বিক্রি
-
লালপুর লালপুর (নাটোর) প্রতিনিধিঃ - প্রকাশিত : ০৯:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- 74
ট্যাগ :
জনপ্রিয়





















