০৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

বাঁচতে চান দুটি কিডনী বিকল হওয়া শবনম

টাঙ্গাইল শহরের থানা পাড়া এলাকার দুই সন্তানের জননী শবনব মোস্তফার দুটি কিডনী বিকল হয়েছে। পরিবারের পক্ষ থেকে জমি বিক্রি, সঞ্চয়ের টাকা দিয়ে তাকে চিকিৎসা করানো হয়েছে। এতে নিঃস্ব হয়েছে পরিবারের সদস্যরা। তার সুস্থতার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। বর্তমানে পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করানো সম্ভব না হওয়ায় সকলের সহযোগিতা চেয়েছে শবনব মোস্তফার পরিবার। শবনব মোস্তফা থানা এলাকার জাকির মোস্তফার স্ত্রী।

তার পারিবারিক সূত্রে জানা যায়, তার ৯ বছরের ছেলে ও ১৫ বছরের মেয়ে রয়েছে। ২০১৭ সাল থেকে সপ্তাহে তিনটি ডায়ালাইসিস করতে হয়। এতে তার প্রতি মাসে অন্তত ৫০ হাজার টাকা খরচ হয়। বর্তমানে তিনি ভারতের কলকাতার কিডনী হাসপাতালের নেফ্রোলজীর অধ্যাপক প্রতীক দাসের তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত তার স্বামী সঞ্চয়, সম্পদ ও জমি বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। আগামী জানুয়ারি মাসে কিডনী শবনম মোস্তফার একটি কিডনী প্রতিস্থাপন করতে হবে। এতে প্রায় ২০ লাখ টাকা খরচ হবে। এতে টাকা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সকলের সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। শবনম মোস্তফাকে সহায়তা পাঠাতে বিকাশ ০১৭২৯৮৮৬০৯৫, প্রাইম ব্যাংক লিমিটেড টাঙ্গাইল শাখার একাউন্ট নম্বর ১৫৫২৪০৫০০১৮০৪৯ ও ১৫৫২১০৯০০১৪৫৪৪।

সাংস্কৃতিক কর্মী জাকির মোস্তফা বলেন, আমার ছেলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে ও মেয়ে দশম শ্রেণীতে পড়ে। প্রায় পাঁচ বছর যাবত আমার স্ত্রীর চিকিৎসা করাতে আমার সব ধন সম্পদ বিক্রি করেছি। এখন আমি নিঃশ্ব। আমার স্ত্রীর প্রাণ বাঁচাতে সকলে সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতায় বাঁচবে আমার স্ত্রীর প্রাণ। পরিবারে ফিরে আসবে হাসি আনন্দ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

বাঁচতে চান দুটি কিডনী বিকল হওয়া শবনম

প্রকাশিত : ০২:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২