বাংলাদেশে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। মেসি-ম্যারাডোনার দেশ গত কোপা আমেরিকা জয়ের পর থেকেই এ দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এমিলিয়ানো মার্টিনেজ নামটি।
কোপার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশসহ সারা বিশ্বের ফুটবলপ্রেমিদের মন জয় করে নিয়েছেন মার্টিনেজ। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছিলেন তিনি। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়েও দুর্দান্ত খেলছেন তিনি। সে জন্য জিহাদ নামের এক বাংলাদেশি তার এক পোস্টে মার্টিনেজের ছবি দিয়ে লিখেছিলেন, ‘২০২১ সালে সবচেয়ে বেশি সেভ, এমি মার্টিনেজ।’
এরপর থেকেই আর্জেন্টাইন সমর্থকদের নয়নমণি তিনি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাসের কমতি দেখা যায় না। অনেকেই এটাকে বলে থাকেন বাড়াবাড়ি। কোন সুদূরের আর্জেন্টিনা, সেখানে বসে বাংলাদেশের কে কী লিখেছে, তারা কী সেটা দেখতে পান!
ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তার জবাবই যেন দিলেন মার্টিনেজ। নিজের স্টোরিতে জিহাদ নামের ওই ভক্তের পোস্ট শেয়ার করে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা গোলরক্ষক লিখেছেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ।’
মার্টিনেজের প্রতি ভালোবাসার এই পোস্ট দৃষ্টি আকর্ষণ করেছে আর্জেন্টাইন গোলরক্ষকেরও। ইনস্টাগ্রামে জিহাদের এই পোস্ট শেয়ার করে ভালোবাসার জবাব দিলেন মার্টিনেজ। নিজের স্টোরিতে ওই ভক্তের পোস্ট শেয়ার করে মার্টিনেজ লিখেছেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ।’ সেখানে লাভ ইমোজি ও বাংলাদেশের পতাকার ইমোজিও ব্যবহার করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























