০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

হাতিতে ভোট দিলে সরকার পরিবর্তন সম্ভব নয়,নৌকায় ভোট চাই : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন,আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে এসেছি। পাঁচ বছর আগে ২০১১ সালে এসেছিলাম আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। ২০১৬ সালে শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে এসেছিলাম। আপনারা আমাকে সেই প্রতীকে এই এলাকা থেকে ভোট দিয়েছিলেন৷ আমি ৩ নং ওয়ার্ডে ১০০ কেটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। আপনারা ট্যাক্স দেন পাঁচ-ছয় কোটি টাকা। বাকি টাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দিয়েছেন। কারণ নৌকায় ভোট দেয়ার ফলে মাননীয় প্রধানমন্ত্রীরও আপনাদের প্রতি দায়বদ্ধতা থাকে। যে কাজগুলো আপনারা চান সেগুলো করে দেয়ার জন্য তিনি তার মেয়রকে টাকা দেয় বলেই কাজ করতে পারছি। শনিবার (১ জানুয়ারি) সকালে নাসিক ৩ নং ওয়ার্ডের সিদ্ধিগঞ্জের বটতলা এলাকায় কাউন্সিলর প্রার্থী শাহজালাল বাদলের বাড়ির সামনে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন আইভী। আইভী আরও বলেন, আমি সবসময় দল মত নির্বিশেষে কাজ করছি। কখনও আওয়ামী লীগ বা বিএনপি দেখিনি। সকলের সাথে কথা বলার চেষ্টা করেছি, সকলের কাজ করে দেয়ার চেষ্টা করেছি। তাই আমি মনে করি আপনাদের কাছে আমার দাবি আছে ভোট চাওয়ার, আপনারা যে দলই করেননা কেন আমি সবার জন্য।

”এটা স্থানীয় সরকার নির্বাচন। আপনারা নৌকা মার্কায় ভোট দিলে এমন না যে দেশে পরিবর্তন হয়ে যাবে। আজকে যারা হাতি মার্কায় নির্বাচন করছে তাদের মাঝে রব উঠেছে সরকারকে ধাক্কা দেয়ার। কোনদিনও সম্ভব নয় এভাবে সরকারকে ধাক্কা দেয়া। এটা শেখ হাসিনার স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন না যে আপনারা মার্কা দেখে নির্বাচন দিবেন। তাই আপনাদের কাছে অনুরোধ নৌকা মার্কায় ভোট দিবেন।”তিনি বলেন, আপনাদের দাবি এই এলাকায় বড় খেলার মাঠ নাই। আপনাদের কাউন্সিলর আমাকে বহুবার বলেছে এখানে বড় কবরস্থান নাই। আমরা চেষ্টা করবো জায়গা একোয়ার করে মাঠ, হসপিটার আর একটা কবরস্থান করার জন্য। আমাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চারটা হসপিটাল আছে। আমরা ৮ নং ওয়ার্ডে জায়গা পেয়েছি। প্রধানমন্ত্রী বলেছে যেখানে জায়গা নেই সেখানে জায়গা একোয়ার করে কাজ করতে হবে। আপনারা চিন্তা করবেন না, আমি সব করে দেব।

তিনি আরো বলেন, জালকুড়িতেই তিনশো কোটি টাকা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে ময়লা থেকে বিদ্যুৎ হবে। সেখানে অনেক সুন্দর করে কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী শিগগিরই এটা উদ্বোধন করবেন। আমরা শীতলক্ষ্যা ব্রীজ করছি, নদীর এপার ওপার যোগাযোগ করার জন্য। এই টাকার প্রধানমন্ত্রী দিয়েছে পাঁচশো কোটি টাকা। খাল খনন করা হয়েছে বাকি যেগুলো আছে সেগুলোও খনন করা হবে। আমি কখনো দলবাজি করিনি, দলের উর্ধে উঠে কাজ করেছি। আইভী আরও বলেন, ধার্মিক ভাইদের বলতে চাই নৌকার জন্য আপনারা আমাকে ভোট দিবেননা এটা হতেই পারে না। এই নৌকা বিজয়ের, আওয়ামীলীগের এবং একাত্তরের। সেভাবেই এ নৌকা নূহ আঃ এর নৌকা। নূহ নবীর নৌকায় কিন্তু হাতি মানুষ ঘোড়া সব উঠেছিল। নৌকা কিন্তু ডুবেনি,পার হয়ে গিয়েছিল। আজকে যারা বলে নৌকা হাতি উঠিয়ে ডুবিয়ে দিবে, কোনদিনও সম্ভব না। কারন এই নৌকা নূহ আঃ এর নৌকা। আপনাদের কাছে দাবি এই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচনী সভায় আওয়ামীলীগ নেতা আনিচুর রহমান দীপু,কাউন্সিলর প্রার্থী শাহজালাল বাদল সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

হাতিতে ভোট দিলে সরকার পরিবর্তন সম্ভব নয়,নৌকায় ভোট চাই : আইভী

প্রকাশিত : ০৭:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২