বরিশাল নগরীর পলাশপুরে মেয়ের বিরুদ্ধে পিতার টাকা পয়সা চুরি করে উধাও এর অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা গেছে, তার ভাড়া বাসায় কারও না থাকার সুযোগে ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে একলক্ষ ১০ হাজার টাকা-সহ গয়না ও বেশ কিছু জিনিসপত্র নিয়ে চম্পট দিল নিজ মেয়ে লিপি বেগম। গত বুধবার সন্ধ্যার দিকে বিসিসির ৫নং ওয়ার্ড পলাশপুরের ২নং ইসলাম নগরে ভাড়াটিয়া বাসায় তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটায়।
পিতা অসহায় নুর মোহম্মদ সিকদার জানান, আমি সিটি মার্কেটে একটি ছোট্ট পুরাতন পোষাকের দোকান দেই, আমার স্ত্রী নয় মাস আগে মারা যায় আমার দুই ছেলে ও চার মেয়ে আমার মেঝ মেয়েকে ঢাকা থেকে এনে আমার নিজ বাসায় রাখি। বাড়িতে আমি না থাকার সুযোগে আমার সোয়ার রুমের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে একলক্ষ ১০হাজার টাকা-গয়না-সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি এবং এই ঘটনা আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বাড়ির মালিক হানিফ মিয়া বলেন, নুর মোহম্মদ সিকদার আমার বেয়াই সম্পর্কে হয় এবং তিনি একজন নিরীহ মানুষ। সে আমার বাসায় ভাড়া থাকে বাসার দরজার তালা ভেঙ্গে টাকা নিয়েছে তার মেয়ে শুনেছি তবে কত টাকা নিয়েছে তা আমি দেখিনি।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ.আর.মুকুল জানায়, এরকমের চুরির ঘটনার বিষয়ে আমার জানা নেই তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্তা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















