০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

শেরপুরে অগ্নিকান্ডে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

শেরপুর সদর উপজেলার উপশহর কুসুমহাটি বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং এসময় বেশ কয়েকটি দোকানে লটুপাট হয়েছে বলে ক্ষতিগ্রন্থরা জানায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শিরা জানায়, ২ জানুয়ারী রোববার ভোর ৫ টার দিকে সদর উপজেলার কুসুমহাটি বাজারের জনৈক সুজনের প্লাষ্টিক ও সুতার দোকানের ভিতর পিডিবি’র বৈদ্যুতিক খুটির ট্রান্সফরর্মার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা দ্রæত ছড়িয়ে পড়লে ওই দোকানের প্লাষ্টিক ও সুতা পুড়ে পার্শ্ববর্তী মুদি দোকান, চালের আড়ৎ, কসমেটিকস, পান-সুপারি, সেলুন এবং বিভিন্ন গোডাউনসহ মোট ১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুনের খবর পেয়ে সকাল সাড়ে ৭ টায় জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে আগুনের লেলিহান শিখা আশপাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ার সময় কিছু অসাদু মানুষ আগুন থেকে বিভিন্ন মূল্যবান মালামাল রক্ষা করার কথা বলে লুটপাট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থরা জানায়।

স্থানীয় ক্ষতিগ্রস্থ ও অন্যান্য ব্যবসায়ী জানায়, অগ্রিকান্ডে মালামাল ও দোকানপাটসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস বিভাগের উপ পরিচালক জাভেদ হোসেন তারেক জানায়, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এছাড়া এখনও ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়নি বলে তিনি জানায়।

এদিকে অগ্নিকান্ডের পর স্থানীয় লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাইসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরির্দন করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

শেরপুরে অগ্নিকান্ডে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ০৪:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২