০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ বেশ দুর্বল। দলে নেই কোনো হার্ডহিটার। স্কিল দিয়ে ম্যাচ বের করার লোকও নেই। তবে বল হাতে দারুণ কার্যকর মুস্তাফিজুর রহমান। এই পেস তারকা এবার একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর তৈরি ২০২১ বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে। অবশ্য ক্রিকইনফোর বর্সষেরা ওয়ানডে দলেও আছেন মুস্তাফিজ।

ওয়ানডের মতো বর্ষসেরা টি-টোয়েন্টি দলেরও নেতৃত্ব দেবেন এবং ইনিংস শুরু করবেন পাকিস্তানের বাবর আজম। ২০২১ সালে অসাধারণ পারফরম্যান্স করে এই তারকা ১৩১.৩৮ স্ট্রাইক রেটে বছরের দ্বিতীয় সর্বোচ্চ ১৭৭৯ রান করেন। ওপেনিং সঙ্গী হিসেবে বাবর পেয়েছেন জাতীয় দলের পার্টনার মোহাম্মদ রিজওয়ানকে। যিনি ১৩২.০৩ স্ট্রাইক রেটে গত বছর রেকর্ড ২০৩৬ রান করেছেন। পাশাপাশি গ্লাভস হাতে ৪১টি ক্যাচ ও ৬টি স্টাম্পিংও করেছেন।

তিন নম্বরে নামবেন ইংলিশ অল-রাউন্ডার মঈন আলী। গত বছর ১৪১.০২ স্ট্রাইকে এই বাঁহাতির সংগ্রহ ৮২৫ রান। এছাড়া ঘূর্ণি বলে ২৫টি উইকেটও নিয়েছেন। চার নম্বরে অস্ট্রেলিয়ার বিধ্বংসী অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান এই তারকা ১৪৩.১৫ গড়ে ১০৪৫ রানের পাশাপাশি ১৫টি উইকেট নিয়েছেন। ১৫৫.০৬ স্ট্রাইকরেটে ১৩০১ রান নিয়ে পাঁচ নম্বরে আছেন ইংল্যান্ডের ব্যাটার লিয়াম লিভিংস্টোন। আর নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ১৪৫.৮৬ স্ট্রাইকে ১৪২৮ রান নিয়ে আছেন ৬ নম্বরে।

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে স্পিনারদের ছড়াছড়ি। সাত নম্বরে আছেন শ্রীলঙ্কার স্পিন অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যিনি ১৩৪.৯০ স্ট্রাইকে ২৮৬ রানের পাশাপাশি ৪৭টি উইকেট নিয়েছেন। পরের দুজনও স্পিনার। বিশেষজ্ঞ হিসেবে হাত ঘোরাবেন ভারতের হার্শাল প্যাটেল (৪৪ উইকেট) ও আফগানিস্তানের রশিদ খান (৭৪ উইকেট)। একাদশে মাত্র দুজন পেসার। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান গত বছর ৭.৪৮ ইকোনোমিতে ৫৯টি উইকেট নিয়েছেন। আরেক পেসার পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৭.৮২ ইকোনোমিতে ৫১টি উইকেট পেয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মুস্তাফিজ

প্রকাশিত : ০৫:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২