বাজার থেকে সবজি কিনা শেষে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে পিকআপের চাকায় পৃষ্ঠ হয়ে রজিব উদ্দিন (৫৫) নামের এক সবজি ব্যাবসায়ী মারা গেছেন।
নিহত রজিব উদ্দিন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের কাটলা অভিরামপুর গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে।
রবিবার (২ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় বিরামপুর পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরস্থ দোয়েল স্টুডিও মোড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
রজিবের বড় ছেলে রানা (২২) জানান, আমার বাবা একজন সবজি ব্যবসায়ী ছিলেন। রবিবার সকালে বাবা বিরামপুর নতুন বাজার থেকে সবজি কিনা শেষে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে তিনি পিকআপের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলের মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সকালে রজিব পৌর শহরের কাঁচা বাজার থেকে ব্যবসার জন্য সবজি কিনে বাড়িতে ফিরছিল। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বিরামপুর দোয়েল স্টুডিও মোড় এলাকায় পিকআপ ভ্যানের চাপায় ঘটনা স্থলেই মারা যান। তিনি আরো বলেন, ঘটনা স্থল থেকে নিহত রজিব উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















