০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মুমিনুলের ৮৮, সেঞ্চুরি মিসের হতাশা লিটনেরও

সেঞ্চুরির দিকে কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিলেন! কিন্তু ট্রেন্ট বোল্টের একটি বলে পরাস্ত হয়ে গেলেন মুমিনুল হক। জোরালো আবেদন কিউই বোলার এবং ফিল্ডারদের। লম্বা আবেদনের সামনে আম্পায়ার বাধ্য হলেন আঙ্গুল তুলে দিতে।

কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না মুমিনুল। তিনি রিভিউ চেয়ে বসলেন। তাতে দেখা গেলো, বলটি একটু উঁচুতে ছিল বটে। যদিও বল গিয়ে ভেতরের পায়ে আঘাত হানে। পরে ট্র্যাকারে দেখা গেলো বল আঘাত হানতো মিডল স্ট্যাম্পে। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রইলো। ব্যক্তিগত ৮৮ রানে আউট হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক। আফসোস রয়ে গেলো মাত্র ১২ রানের জন্য।

প্রথমে মাহমুদুল হাসান জয়, পরে মুমিনুল হক, সর্বশেষ সেঞ্চুরি মিসের হতাশা উপহার দিলেন লিটন কুমার দাসও। ৮৬ রান করে আউট হয়ে গেলেন লিটন। অসাধারণ খেলতে খেলতেই হঠাৎ করে একটি লুজ শট খেলে ফেললেন লিটন দাস। শরীরের অনেক বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগালেন। উইকেটের পেছনে টম ব্লান্ডেল ক্যাচটি তালুবন্দী করলে বিদায় নিতে হয় লিটনকে।

১৭৭ বল খেলেছিলেন বাংলাদেশের এই উইকেরক্ষক ব্যাটার। বাউন্ডারি মারলেন ১০টি। সেঞ্চুরি থেকে ১৪ রান দুরে থাকতে আউট হয়ে গেলেন তিনি। মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন ৭৮ রানে, মুমিনুল হক আউট হয়েছেন ৮৮ রানে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

মুমিনুলের ৮৮, সেঞ্চুরি মিসের হতাশা লিটনেরও

প্রকাশিত : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২