১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

৬৪ জেলায় রক্তদান করবেন আজমীরা

সাদিয়া ইসলাম আজমীরা নামে এক নারী রক্তদাতা সংস্থ্যা “মানবতার কর্ণধার রক্তদাতা ফোরাম“ মাধ্যমে দেশের ৬৪টি জেলায় রক্তদানের উদ্দেশ্যে কাজ শুরু করেছেন। তিনি দেশের ৪টি জেলায় রক্ত দিয়ে পঞ্চম বারের মত ঝিনাইদহে রক্তদান করেন। আজমীরার জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারীতে। রক্তদানে নারীদের উৎসাহিত করতেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, আমার উদ্দেশ্য হলো প্রত্যেক জেলাতে পর্যায়ক্রমে রক্তদান করা ও নারীদেরকে রক্তদানে উৎসাহিত করা। আজমীরাকে ঝিনাইদহে স্বাগত জানান ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিথিলা ইসলাম, ডাক্তার লিমন পারভেজ, ডাঃ ফাল্গুনি আহমেদ ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আনোরুল ইসলাম। এ সময় ঝিনাইদহ রক্তদাতা সংগঠনের সদস্য তারেক মাহমুদ জয়, নাজমুল ইসলাম, সাজিদ মাহমুদ, জহুরুল ইসলাম, মুহিব জোয়ার্দারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবি উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

৬৪ জেলায় রক্তদান করবেন আজমীরা

প্রকাশিত : ০৪:২০:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২