০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

‘বাহ্, টাইগারদের কী পারফরম্যান্স’: মার্কিন রাষ্ট্রদূত

মাউন্ট মঙ্গানুইনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বুধবার (৫ জানুয়ারি) এক টুইট বার্তায় রাষ্ট্রদূত এ অভিনন্দন জানান।

টুইটে তিনি লিখেছেন, ‘বাহ্, টাইগারদের কী পারফরম্যান্স! এ অবিশ্বাস্য জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দল তাদের লাখ লাখ ভক্তদের অভিনন্দন।’

টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা স্কোর বোর্ডে তোলে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা।

তবে টাইগার বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি স্বাগতিক শিবির। অলআউট হয় ১৬৯ রানে। এতে ৪০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সেই লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘বাহ্, টাইগারদের কী পারফরম্যান্স’: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ০১:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২