০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়ে দিল টাইগাররা

টাইগাররা যে হারিয়ে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদেরই! গত বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়া ফাইনাল ম্যাচটিতে বিরাট কোহলির ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা হাতে তোলে কিউইরা। যে আসরে তলানিতে থেকে শেষ করেছিল বাংলাদেশ।

প্রথম আসরে কোনো জয়ের মুখ না দেখতে পারা দলটিই দ্বিতীয় আসরে এসে হারিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে। সেটা আবার তাদেরই মাটিতে। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটিই সত্য।

মাউন্ট মুঙ্গানুইতে আজ (বুধবার) নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এটি কিউইদের মাটিতে যে কোনো ফরম্যাটে টাইগারদের প্রথম জয়।

এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়ে দিল টাইগাররা

প্রকাশিত : ১২:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২