০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

টস জিতলে সিদ্ধান্ত জানিয়ে দিলেন ডমিঙ্গো

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মাউন্ট ম্যাঙ্গানুয়ে কিউইদের ফের হারিয়ে সিরিজ জিততে চায় মুমিনুলবাহিনী। আগামীকাল রবিবার ভোর ৪টায় শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে ক্রাইস্টচার্চে সবুজ উইকেট তৈরি করেছে কিউইরা। এমন উইকেটে টস গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

আজ দ্বিতীয় টেস্টের আগে ডমিঙ্গো বলেন, ‘এই টেস্টে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে গত কয়েক ম্যাচে আগে ফিল্ডিং করা দলই জিতেছে। কোনো সন্দেহ নেই নিউজিল্যান্ড টসে জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে, আমরাও ফিল্ডিংই নিবো।’

আসলে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের পিচ সাধারণত সবুজই হয়ে থাকে। যেখানে পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। তাই গোপনীয় কোনো ব্যাপার নেই, টস জিতলে দুই দলই আগে বোলিং নিতে চাইবে বলে মনে করেন ডমিঙ্গো।

তিনি আরো বলেন, ‘গত ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। এখানে প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ।’ ডমিঙ্গো মনে করেন, নিউজিল্যান্ডই এই টেস্টে বেশি চাপে থাকবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

টস জিতলে সিদ্ধান্ত জানিয়ে দিলেন ডমিঙ্গো

প্রকাশিত : ০৩:১০:১০ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২