০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ইউপি সদস্যের হাতির পিঠে চড়ে বিজয় মিছিল

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নবনির্বাচিত এক ইউপি সদস্য বিজয় মিছিল করছেন হাতির পিঠে চড়ে। সরজমিনে গিয়ে দেখা যায়, তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নে ৬নং হামকুরিয়া ওর্য়াডে নবনির্বাচিত সদস্য ইব্রাহীম হোসেন মৃধা হাতির পিঠে চড়ে বিজয় মিছিল করছেন।

বিজয় মিছিলে অংশ নিয়েছেন ৬নং হামকুড়িয়া ওয়ার্ডের আপামর জনসাধারণ।

গ্রামবাসীকে সাথে নিয়ে ২টি হাতি ও একটি ঘোড়ার গাড়ি, অটোভ্যানসহ বিভিন্ন সরাঞ্জাম নিয়ে নারী-পুরুষ একসাথে ব্যতিক্রমধর্মী এ আনন্দ মিছিলে মেতে ওঠেন বিভিন্ন বয়সী মানুষ, যা এক নজরে দেখতে ভির জমান এলাকার উৎসুক জনতা। চলে রং মাখামাখির নানা ধরনের খেলাও। কেউ যেন বাদ না পড়ে এই রং মাখামাখির আনন্দ থেকে। জনগণের মুখে ম্লোগানের সুরে মুখরিত হয় ওই এলাকা।

এ ব্যাপারে নবনির্বাচিত ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা বলেন, আমাকে আমার ভোটাররা ভালোবেসে ভোট প্রদান করে নির্বাচিত করেছেন। এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি নির্বাচিত হওয়ায় ভোটাররা আনন্দিত হয়েছেন। তাই তাদের আনন্দকে আরো বাড়াতে আমি ও আমার কর্মীবৃন্দ মিলে এ আয়োজন করেছি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউপি সদস্যের হাতির পিঠে চড়ে বিজয় মিছিল

প্রকাশিত : ০৩:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২