ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বালুবাহী মিনি ড্রামট্রাকের চাপায় মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৯) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার ( ৮ জানুয়ারী ) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন নাসিরনগর উপজেলা ভূবন গ্রামের মোহাম্মদ আবদুল হাফিজ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রæত গতির একটি বালুবাহী মিনি ড্রামট্রাকের ওই পথচারীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা হাসপাতালে প্রেরণ করেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















