০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁয় সাপাহার উপজেলার হাপানিয়া কৃষ্ণস্বদা সীমান্তে বিএসএফের গুলিতে মকবুল হোসেন (সালাউদ্দিন) (৩০) নামে এক বাংলাদেশি যুবকের নিহত হবার ঘটনা ঘটেছে। নওগাঁ বিজিবি-১৬, সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, নিহত যুবক সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে। নিহত মকবুল একজন গরু চোরাকারবারির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ-ভারত সীমান্তের ২০০ গজ ভেতরে (ভারতীয় সীমান্ত) লাশ থাকায় হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ জানুয়ারি) সকালে মাঠে কাজ করতে যেয়ে তারা মরদেহ দেখতে পান। বাংলাদেশ-ভারত সীমান্তে মরদেহ পড়ে থাকতে দেখে তারা সাপাহার ১৬ বিজিবি ক্যাম্প এবং স্থানীয় থানায় খবর দেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ০৬:৩৮:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২