কিশোরগঞ্জ জেলায় ৬ষ্ঠ স্থান এবং কটিয়াদী উপজেলায় জিপিএ-৫ এর দিক দিয়ে এবারও প্রথম স্থান অর্জন করেছেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছেন ৪৭ জন শিক্ষার্থী। বর্তমান প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজের তত্বাবধানে ও সকল শিক্ষক/শিক্ষিকার অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতি বছরই এ রকম কৃতিত্ব অর্জন করে আসছেন।
বিদ্যালয় সুত্রে জানা যায়, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ৪৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে ৪৩৭ জন পরীক্ষার্থী পাশ করেন এবং জিপিএ-৫ পান ৪৭ জন পরীক্ষার্থী। পাশের হাড় ছিল ৯৬.৯৮।
অভিভাবকরা জানান,এ রকম ফলাফলে আমরাও খুবই খুশি।কারন করোনার সময় স্কুল বন্ধ না রেখে নিয়মিত কøাস হয়েছে এবং প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক/শিক্ষিকা পরিশ্রম করেছে বলেই এ রকম কৃতিত্ব অর্জন করেছেন আমাদের ছেলেমেয়েরা।
কটিয়াদী সরকারি উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ জানান,করোনা চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমরা অনলাইনে ক্লাস চালু রাখতে পেরেছি বিদায় এ রকম অর্জন করতে পেরেছি। এছাড়া মাননীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার স্কুলের সার্বক্ষনিক খোজখবর রেখেছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















