০৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ওইসব পেইড পিয়ার ভলান্টিয়ারদের উদ্যোগে পরিবার পরিকল্পনা কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে পৃথক পৃথক স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন, উপজেলা পেইড ভলান্টিয়ার কমিটির সভাপতি আফরোজা চৌধুরী, সহ-সভাপতি পাপিয়া আক্তার, সাধারণ সম্পাদক মুর্শেদা বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবিনা আক্তার, সদস্য সোহাগ ছাবেরী প্রমুখ। পরে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ মে থেকে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ১০টি ইউনিয়নে ৬৮ জন পেইড পিয়ার ভলান্টিয়ার হিসেবে পরিবার পরিকল্পনার মা ও শিশু স্বাস্থ্য সেবায় কাজ করে আসছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২