০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

আগৈলঝাড়ায় জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় এবং মুজিব শতবর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুরে ধরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

অনুষ্ঠানে দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সম্পাদকসহ ইউপি চেয়ারম্যানগনসহ তৃনমুলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন পাকিস্তান কারাগারে আটক থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয়ীর বেশে স্বাধীন বাংলার মাটিতে প্রথম প্রত্যাবর্তন করেছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে নিজের জীবন দিয়েও মেয়েকে বাঁচতে পারলেন না মা

আগৈলঝাড়ায় জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত : ০৫:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২