রাজৈর উপজেলার শিক্ষার্থীদের মাঝে করোনা সংরমন প্রতিরোধের ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয় রবিবার সকালে উপজেলা কমপ্লেক্স এর হলরুমে কার্যক্রমের উদ্বোধন করেন রাজৈর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ হতে উপজেলায় র্নি বাহী অফিসে শিক্ষার্থীদের মাঝে ফাইজার টিকা প্রদান করা হবে। এ পর্যায় ১২ থেকে ১৮ বছরের মধ্যে শিক্ষার্থীরা টিকা গ্রহণ করতে পারবেন। এভাবে প্রতিদিন শিক্ষার্থীদের মাঝে টিকা প্রদান করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র করে টিকা প্রদান করা হবে। উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রদীপ চন্দ্র মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, নুশরাত নিধি বলেন, টিকা দিকে আসার আগে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু টিকা দেওয়ার পর দেখলাম ভয় কোন কারণ নেই। শিক্ষার্থী মারিয়া আক্তার বলেন, এই টিকা দিতে কোন ভয় নাই আমরাও টিকা নিয়েছি, তাই আমি বলবো সকলেই টিকা নিন।মালিহা জানায়, টিকা নেওয়ার জন্য আসছি, এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমার বন্ধুরা সবাই টিকা নিয়েছে এখন আমি অপেক্ষায় আছি।জাহিদুল ইসলাম জানায়, টিকা নিতে আসার আগে একটু ভয় লেগেছিলাম, কিন্তু ভয়ের কোন কারণ নেই।আমার বন্ধুরা ভয় পেতে আসে টিকা নেওয়ার জন্য, আমি তাদের বলব কোন ভয় নেই। আর টিকা নেওয়ার ফলে কোনো ব্যথা বা সমস্যাও হয় নাই।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রাজৈরে শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধের ভ্যাকসিন প্রদান
-
রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি, - প্রকাশিত : ০৮:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- 75
ট্যাগ :
জনপ্রিয়




















