দিনাজপুরে সীমান্তবর্তী এলাকার মাধুপুর গ্রামে ভোরে অভিযান চালিয়ে ২১ জুয়াড়িকে আটক এবং জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করেছে। থানায় মামলার পর পুলিশ মঙ্গলবার দুপুরে আসামীদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। মামলা সূত্রে প্রকাশ, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্ত এলাকার কাটলা ইউপি’র মাধুপুর গ্রামে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ১১ জানুয়ারী ভোরে ঐ গ্রামের মৃত: দলিমুদ্দিনের ছেলে শামীম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ ধাওয়া করে ২১ জন জুয়াড়িকে আটক এবং জুয়া খেলার তাস ও নগদ ৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করেন।
আটককৃতরা হলেন, ঐ এলাকার বিভিন্ন মোকছেদ আলী, বাবুল হোসেন, হাকিম উদ্দিন, শরিফুল ইসলাম, মাহবুর রহমান, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, আমিনুর ইসলাম, মিজানুর রহমান, আয়েজ উদ্দিন, গোলজার হোসেন, নূরুন্নবী মোল্লা, গোলাপ হোসেন, মশিরুল ইসলাম, হাফিজুর রহমান, পরিমল টুডু, বাবলু মোল্লা, শরিফুল ইসলাম, আবু তাহের, আমিনুর রহমান ও শাহিনুর ইসলাম। থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং মঙ্গলবার আসামীদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















