নওগাঁর ধামইরহাটে শখের বসত ভারত দেখতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নিকট আটক তিনজনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনলেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
গত মঙ্গলবার রাত ১০টায় শিমুলতলী বিওপির মেইন পিলার ২৬০এর সাব পিলার নং-৬ এর নিকট থেকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃত তিনজন হলো, উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত উদয়শ্রী নামক এলাকার এনতাজ আলীর ছেলে মো. রবিউল আলম (১৪), জেলার মান্দা থানার কবিরপুর নামক এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (১৪) ও মোকছেদ আলীর ছেলে মো. বাদশা (১৩)। রবিউল ও বাদশা দুজন উদয়শ্রী নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
এবিষয়ে শিমুলতলী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. শাহজাহান আলী জানান, ঘটনার দিন বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে তারা উভয় মিলে শিমুলতলী ব্রিজের চড় দিয়ে সীমান্তে প্রবেশ করে। সন্ধা হয়ে গেলে পথ ভুল করে তারা সীমানা অতিক্রম করে ভারতের সীমান্তের ভাতশালা নামক সীমানায় পৌছলে তাদের বিএসএফ আটক করে। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবির ও বিএসএফ এর মধ্যে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের কে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















