০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ভারতকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় পাকিস্তান

সর্বশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এরপর বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া তাদের আর দেখা হয়নি।তবে এই রাজনৈতিক কারণেই দীর্ঘ প্রায় ৮ বছর কোনো দ্বিপাক্ষিক সিরিজে নেই দল দুটি। এ দুদলের মুখোমুখি লড়াই ক্রিকেটাঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক উত্তাপও ছড়ায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা ভারত-পাকিস্তানের নিয়মিত সিরিজ আয়োজনে মরিয়া হয়ে উঠেছেন।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পরবর্তী বৈঠকে তিনি আইসিসিসি ও এসিসি’র ইভেন্ট ও এফটিপি’র বাইরে গিয়ে ভারত-পাকিস্তানসহ চারটি দল নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেবেন। তাহলে বাকি দুটি দল কারা হবে?

রমিজ রাজাদের পছন্দের তালিকায় রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারত-পাকিস্তান যাতে নিয়মিত মুখোমুখি হতে পারে সেজন্য চারটি দল নিয়ে তিনি নিরপেক্ষ ভেন্যুতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পক্ষে। এখন দেখার বিষয় আইসিসি তার এমন প্রস্তাবে কেমন সাড়া দেয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ভারতকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় পাকিস্তান

প্রকাশিত : ০৩:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২