০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় ট্রাক চাপায় যুবকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ড্রাম ট্রাকচাপায় রাসেল (২৬) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া কদমতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার আক্তার মল্লিকের ছেলে। সে বিআরবি গ্রুপে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় পিছন থেকে দ্রুতগতির ট্রাক তাকে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করতে না পারলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী

কুষ্টিয়ায় ট্রাক চাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত : ০৫:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২