কলাপাড়ায় ১০ মন অবৈধ জাটকা ইলিশ ও ৩ মন চাপিলা মাছ আটক করেছে কুয়াকটা নৌ-পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে ধুলাস্বার ইউনিয়নের চাপলী বাজারে অভিযান চালিয়ে এ জাটকা আটক করা হয়েছে। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়।
স্থানীয় সূত্র ও নৌ-পুলিশ এ প্রতিনিধিকে জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে কাউচার সংলগ্ন সমুদ্র থেকে জাটকা শিকার করে আসছে, এ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় চাপলী বাজারে অভিযান চালিয়ে ৪ টি মোটরসাইকেল থেকে এসব মাছ আটক করা হয়। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি পুলিশ।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আখতার মোর্শেদ গনমাধ্যমকে জানায়, অবৈধভাবে জাটকা ইলিশ ধরা ও এসব অসৎ জেলেদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















