হবিগঞ্জে করোনা কালীন সময়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তরপ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। এতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষনমুলক আলোচনা করেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক শমিষ্টা দেব।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, ধনঞ্জয় সরকার, মোঃ শোয়েবুর রহমান, তৌহিদ মোঃ এনায়েত সিদ্দিকী, শিক্ষিকা মোছাঃ নাছিমা আক্তার, মোঃ আব্দুল কাদেরসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















