০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর এলাকায় বুধবার সকালে এই ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূ হলেন কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার কামরুল হাসানের স্ত্রী রুপা আক্তার(২৩) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ৮ মাস পূর্বে কামরুলের সাথে মৌচাক কলাবাধা এলাকার রসূল উদ্দিনের মেয়ে রুপার সাথে পারিবারিকভাবে বিবাহ হয়।

বিবাহের পর থেকেই কামরুল এবং তার স্ত্রী রুপার সাথে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া কলহ লেগে থাকত। এরই ধারাবাহিকতায় বুধবার(১২ জানুয়ারি) সকালে স্বামী কামরুলের সাথে অভিমানে রুপা গলায় নিজের পরনের উনার দিয়ে ঘরের ধরনার সাথে ফাঁসিতে ঝুলে থাকে। রুপার শ্বশুরবাড়ির লোকজন ঘরের দরজা দীর্ঘক্ষন বন্ধ থাকায় ঘরের দরজা ভেঙে রুপাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুপাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রুপার বাবা রসূল উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে । মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত : ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২