দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমার বদলি জনিত বিদায় ও নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ এর আগমণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারী বুধবার বিকেলে সড়ক ভবনের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ মাহাবুবুল আলম খান। উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম মোল্লা, সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-বিভাগীয় প্রকৌশলী সমীর কুমার বনিক।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, দিনাজপুর সড়ক বিভাগে দীর্ঘ ৩ বছর ৪ মাস সকলের আন্তরিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে সড়ক ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি।
নবাগত নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ দিনাজপুর সড়ক বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।
দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম খান বলেন, বিদায়ী নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা তার সময়কালে বড় বড় উন্নয়নমূলক প্রকল্প অত্যান্ত কর্ম-দক্ষতার মাধ্যমে সুষ্ঠ ব্যবস্থাপনায় সম্পন্ন করেছেন। সবসময় তিনি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করে সুনাম অর্জন করেছেন। অনুষ্ঠানের শেষে বিদায়ী ও নবাগত নির্বাহী প্রকৌশলীকে সড়ক বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















